মহান আল্লাহর শুকরিয়া আদায় করা ওয়াজিব?

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ ৯:৩৩ PM | টিউন বিভাগঃ
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে রাতে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মি‘রাজ
ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল, সে রাতে তাঁর নিকট মদ ও
দুধের দু’খানা পাত্র আনা হল। তখন তিনি উভয়ের দিকে
তাকিয়ে দেখে দুধের বাটি খানা তুলে নিলেন।
মহান আল্লাহ বলেছেন,

ﻓَﭑﺫۡﻛُﺮُﻭﻧِﻲٓ ﺃَﺫۡﻛُﺮۡﻛُﻢۡ ﻭَﭐﺷۡﻜُﺮُﻭﺍْ ﻟِﻲ ﻭَﻟَﺎ ﺗَﻜۡﻔُﺮُﻭﻥِ

“
তোমরা আমাকে স্মরণ কর; আমিও তোমাদের স্মরণ করব।
তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, আর কৃতঘ্ন হয়ো না।” (সূরা
বাকারা ১৫২ আয়াত)
তিনি অন্যত্র বলেন,

ﻟَﺌِﻦ ﺷَﻜَﺮۡﺗُﻢۡ ﻟَﺄَﺯِﻳﺪَﻧَّﻜُﻢۡۖ ﻭَﻟَﺌِﻦ ﻛَﻔَﺮۡﺗُﻢۡ ﺇِﻥَّ ﻋَﺬَﺍﺑِﻲ ﻟَﺸَﺪِﻳﺪ

“
তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান
করব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে
কঠোর।” (সূরা ইব্রাহীম ৭ আয়াত)
তিনি অন্য জায়গায় বলেন,
ﻭَﻗُﻞِ ﭐﻟۡﺤَﻤۡﺪُ ﻟِﻠَّﻪِ
“
বল, সমস্ত প্রশংসা আল্লাহরই।” (সূরা ইসরা ১১১ আয়াত)
তিনি আরও বলেছেন,

ﻭَﺀَﺍﺧِﺮُ ﺩَﻋۡﻮَﻯٰﻬُﻢۡ ﺃَﻥِ ﭐﻟۡﺤَﻤۡﺪُ ﻟِﻠَّﻪِ ﺭَﺏِّ ﭐﻟۡﻌَٰﻠَﻤِﻴﻦَ

“
তাদের শেষ বাক্য হবে, আলহামদু লিল্লাহি রাবিবল
আলামীন (সমস্ত প্রশংসা সারা জাহানের প্রতিপালক
আল্লাহর জন্য)।” (সূরা ইউনুস ১০ আয়াত)
আরবি হাদিস

ﻭَﻋَﻦْ ﺃَﺑِﻲ ﻫُﺮَﻳﺮَﺓَ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ: ﺃَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲَّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﺃُﺗِﻲَ ﻟَﻴْﻠَﺔَ ﺃُﺳْﺮِﻱَ ﺑِﻪِ
ﺑِﻘَﺪَﺣَﻴْﻦِ ﻣِﻦْ ﺧَﻤْﺮٍ ﻭَﻟَﺒَﻦٍ، ﻓَﻨَﻈَﺮَ ﺇِﻟَﻴْﻬﻤَﺎ ﻓَﺄَﺧَﺬَ ﺍﻟﻠَّﺒَﻦَ. ﻓَﻘَﺎﻝَ ﺟِﺒﺮِﻳﻞُ: ﺍَﻟﺤَﻤْﺪُ ﻟﻠﻪِ ﺍﻟَّﺬِﻱ ﻫَﺪَﺍﻙَ
ﻟِﻠﻔِﻄْﺮَﺓِ ﻟَﻮْ ﺃَﺧَﺬْﺕَ ﺍﻟﺨَﻤْﺮَ ﻏَﻮَﺕْ ﺃُﻣَّﺘُﻚَ. ﺭﻭﺍﻩ ﻣﺴﻠﻢ

বাংলা অর্থ
আবূ হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যে রাতে
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মি‘রাজ
ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছিল, সে রাতে তাঁর নিকট মদ ও
দুধের দু’খানা পাত্র আনা হল। তখন তিনি উভয়ের দিকে
তাকিয়ে দেখে দুধের বাটি খানা তুলে নিলেন। এ দেখে
জিবরাঈল ﻋﻠﻴﻪ ﺍﻟﺴﻼﻡ বললেন: ‘সেই আল্লাহর প্রশংসা,
যিনি আপনাকে প্রকৃতির দিকেই পথ দেখালেন। যদি
আপনি মদের পাত্রটি ধারণ করতেন, তাহলে আপনার উম্মত
পথভ্রষ্ট হয়ে যেত।’
[
সহীহুল বুখারী ৩৩৯৪, ৩৪৩৭, ৫৫৭৬, ৫৬০৩, মুসলিম ১৬৮, ১৭২,
তিরমিযী ৩১৩০, নাসায়ী ৫৬৫৭, আহমাদ ২৭৩০৬, ১০২৬৯,
দারেমী ২০৮৮]

Previous
This is the oldest page
Design by MD Rijon

Powered by Shafin Rijon